

নিজস্ব সংবাদদাতা :
বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ৯০তম ট্রাস্টি বোর্ডের সভা ১৮ অক্টোবর ২০২৬, রবিবার বিকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে অনুষ্ঠিত হয়েছে। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান জনাব আলী হোসেন ফকির বিপিএম সভায় সভাপতিত্ব করেন।
সভায় বাংলাদেশ পুলিশ কল্যাণ ট্রাস্টের ২০২৫-২৬ অর্থবছরের অডিট অনুমোদন এবং বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
ট্রাস্টি বোর্ডের সদস্যগণ সভায় উপস্থিত ছিলেন।


