
আজ বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর,২০২৬) খ্রি. ময়মনসিংহ জেলা পুলিশ এর আয়োজনে পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, ময়মনসিংহে প্রকৃতি ও জীবন ক্লাবের সহযোগিতায় বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রেঞ্জের মান্যবর ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম- সেবা মহোদয় এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের চেয়ারম্যান, ইমপ্রেস গ্রুপের ভাইস-চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মুকিত মজুমদার বাবু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার, ময়মনসিংহ। অনুষ্ঠানের বিভিন্ন কর্মসূচির মধ্যে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ ও বিতরণ করেন ডিআইজি মহোদয়।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাননীয় ডিআইজি মহোদয় বলেন, আমাদের দৈনন্দিন জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাছের অবদান অপরিসীম। খাদ্য, বিশুদ্ধ অক্সিজেন, ছায়া, কাঠসহ অসংখ্য প্রয়োজন পূরণ করে বৃক্ষ। শুধু মানুষ নয়, অসংখ্য প্রাণীর জীবনও গাছের ওপর নির্ভরশীল। তাই বৃক্ষরোপণ শুধু একটি কর্মসূচি নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়িত্ব।
এসময় আরো উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ), জনাব মো: আবু বকর সিদ্দীক; সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিস টু ডিআইজি) জনাব মো: পারভেজ আলম সহ জেলা পুলিশ, ময়মনসিংহের ঊর্ধ্বতন কর্মকর্তাগন; পুলিশ লাইন্স স্কুলের শিক্ষক- শিক্ষার্থীবৃন্দ।