
নিজস্ব সংবাদদাতা :
জনস্বার্থ ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফুলবাড়ীয়া উপজেলা জুড়ে চলমান বৃক্ষরোপণ কর্মসূচিতে মানবিক ও পরিবেশবান্ধব উদ্যোগ নিয়ে পাশে দাঁড়িয়েছেন বাক্তা ইউনিয়নের বাসিন্দা মরহুম আবু হানিফা (হানি মেম্বার) সাহেবের সুযোগ্য সন্তান, আইটি ইঞ্জিনিয়ার ও বৃক্ষপ্রেমী জুলহাস উদ্দিন।
বৃক্ষরোপণ কর্মসূচির জন্য ৫০০টি ফলজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা সহায়তা করেছেন। তাঁর এই মহৎ দান ও পরিবেশবান্ধব উদ্যোগের জন্য জনস্বার্থ ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।
ফুলবাড়ীয়ার পরিবেশের ভারসাম্য রক্ষা এবং উপজেলার বৃক্ষের ঘাটতি পূরণে জনস্বার্থ ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংগঠন অঙ্গীকারবদ্ধ। সংগঠনের উদ্যোগে এ বছর উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান, রাস্তা-ঘাট ও গুরুত্বপূর্ণ স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি চলমান রয়েছে।
এই মহৎ কাজে যাঁরা স্বপ্রণোদিত হয়ে গাছের চারা, শ্রম ও সহযোগিতা নিয়ে এগিয়ে আসছেন, তাঁদের প্রত্যেকের প্রতি জনস্বার্থ ফুলবাড়ীয়া স্বেচ্ছাসেবী সংগঠন চির কৃতজ্ঞ থাকবে।
একটি গাছ মানে শুধু সবুজ নয়—একটি গাছ ভবিষ্যৎ প্রজন্মের জন্য নির্মল বাতাস, ছায়া ও জীবনের নিরাপত্তার প্রতীক। সংশ্লিষ্ট দায়িত্বপ্রাপ্তগণ বলেছেন এই সবুজায়ন কর্মসূচি অব্যাহত থাকবে।