ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কেশরগঞ্জ বাজারে পূর্ব শত্রুতার জেরে এক ব্যক্তির ওপর হামলার ঘটনায় স্থানীয় জনতার হাতে আটক দুইজনের মধ্যে একজনকে পুলিশ আটক করেছে।
স্থানীয় সূত্রে জানাগেছে এই ঘটনায় পাবলিক দুইজনকে আটক করেন, কিন্তু প্রায় তিন লাখ টাকার বিনিময়ে প্রধান আসামী তুহিনকে ছেড়ে দিয়েছে রহিম এবং নজরুল ইসলাম সংগ্রাম গং
স্থানীয় সূত্রে জানা যায়, কেশরগঞ্জ বাজারের একটি চায়ের দোকানে পূর্ব শত্রুতার জেরে হামলার শিকার হয়ে এক ব্যক্তি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ঘটনার পর এলাকাবাসী হামলার সঙ্গে জড়িত দুইজনকে আটক করে রাখেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে আটক দুইজনের মধ্যে একজনকে হেফাজতে নেয়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।