
ময়মনসিংহ প্রতিনিধি:
ইত্তেফাকুল মাদারিসিল কাওমিয়্যাহ-এর উদ্যোগে অনুষ্ঠিত মজলিসে উমুমীর ৩০তম বৃত্তি ও ৭ম পরীক্ষার বৃত্তি প্রদান অনুষ্ঠান বুধবার (৮ জুলাই, ২০২৬) ময়মনসিংহের জামিয়া আরাবিয়া মাখযানুল উলুম (তালতলা মাদরাসা), মোমেনশাহীতে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন মহোদয়।
এ সময় তিনি কৃতী শিক্ষার্থীদের উদ্দেশ্যে পড়াশোনায় আরও মনোযোগী হয়ে দেশ, সমাজ ও ইসলামের কল্যাণে অবদান রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে আলেম-ওলামা, শিক্ষকমণ্ডলী, অভিভাবক, শিক্ষার্থীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের এ সাফল্যে অতিথিরা অভিনন্দন জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।