
নিজস্ব প্রতিনিধি :
বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সফররত ‘ইউএনকপস ২০২৬ সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ প্রতিনিধিদল ০৭ জুলাই, ২০২৬ তারিখে জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘের রাজনৈতিক ও শান্তি বিনির্মাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল রোজমেরি এ. ডি-কার্লো (Rosemary A. DiCarlo) এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাহউদ্দিন আহমদ বৈঠকে নেতৃত্বে দেন।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বৈঠকে অংশগ্রহণ করেন।
আন্ডার সেক্রেটারি জেনারেল জাতিসংঘে বাংলাদেশের গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা এবং বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের অনন্য অবদানের প্রশংসা করেন।