Oplus_131072
ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি,MBN24 :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কান্দানিয়া বাজারে এক বিএনপি নেতার জুয়ার আসরের ছবি এআই দিয়ে তৈরি করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল করার অভিযোগ উঠেছে স্বার্থন্বেষী মহলের বিরুদ্ধে।
বিএনপি ওই নেতার নাম শাহীনুর মল্লিক জীবন। তিনি?০দউপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের ছবি ভাইরালের পর ব্যবসায়ীরা জানিয়েছেন জুয়ার আসরটি দীর্ঘদিন ধরে চলছে। জুয়ার আসর নিয়ে আমরা উদ্ধিগ্ন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কান্দানিয়া বাজারটি ত্রিশাল ও ভালুকা উপজেলার সীমান্ত বাজার বলে পরিচিত।
ব্যবসা-বাণিজ্য নিয়ে বাজারের বেশ সুনাম রয়েছে। তবে এক বছর ধরে ধরে জুয়া, ইয়াবা, মদ নিয়ে ব্যবসায়ীরা উদ্ধিগ্ন।
অভিযোগ রয়েছে, বাজারের দক্ষিণ পাশে বিএনপি নেতার নেতৃত্বে প্রতিদিন রাতে বসে জুয়ার আসর! সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে জুয়ার আসরের একটি ছবিটি ভাইরালের পর বিষয়টি জোরালো আলোচনায় আসে।
ভাইরাল হওয়া ছবিতে দেখা গেছে, তাস দিয়ে জুয়া খেলা চলছে।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা ও সাবেক চেয়ারম্যান শাহীনুর মল্লিক জীবন দাবি করেন, তার ঘরে কোন তাস খেলা হয় না ।