ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি,MBN24 : কেন্দ্রীয় যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক -এর নেতৃত্বাধীন কেন্দ্রীয় কমিটিতে ফুলবাড়ীয়া উপজেলার কৃতি সন্তান, সাবেক ছাত্রনেতা, কেন্দ্রীয় যুবদলের সাবেক প্রচার সম্পাদক এবং -এর সম্মানিত সদস্য -কে যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
ফুলবাড়ীয়া উপজেলা ও পৌর যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাবেক উপজেলা ছাত্রদল নেতা, পৌর যুবদলের সভাপতি আনার ছাদাত (আনার) এবং যুবদল নেতা এলিছ এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে নেতাকর্মীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা আব্দুল করিম সরকারকে কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মনোনীত করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নবনির্বাচিত নেতার সফলতা কামনা করেন। তারা আশা প্রকাশ করেন, তাঁর নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী ও গতিশীল হবে।
