
ময়মনসিংহ প্রতিনিধি,আশিকুর রহমান:
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত তিনদিনব্যাপী ‘ভূমি সেবা মেলা ২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২১ মে ২০২৬ খ্রি. বিকেল ৪:০০ ঘটিকায় ময়মনসিংহ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ সাইফুর রহমান।
সমাপনী অনুষ্ঠানে ভূমি সেবাকে আরও সহজ, দ্রুত ও জনবান্ধব করার লক্ষ্যে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন দপ্তর ও সেবাগ্রহীতাদের সক্রিয় অংশগ্রহণ অনুষ্ঠানে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করে। শেষে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।