MBN24 :

ফুলবাড়ীয়া প্রতিনিধি :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ শহীদুল ইসলাম সোহাগ তার দায়িত্ব গ্রহণের পর থেকেই জনস্বার্থে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে জনগণের আস্থা অর্জন করেছেন। জানাগেছে তিনি দায়িত্ব গ্রহণের পর থেকেই অবৈধ কার্যকলাপ বন্ধ করা সহ, বাজার মূল্য তালিকা নিশ্চিতকরণ এবং শিক্ষা প্রতিষ্ঠানের তদারকিতে বিশেষ গুরুত্ব দিচ্ছেন।
তার রুটিন অনুযায়ী ২০ মে, ২০২৬ তারিখ, বুধবার, তিনি দেওখোলা বাজারে একটি বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করেন, যা এলাকার সাধারণ মানুষের কাছে বেশ প্রশংসিত হয়েছেন ।
অভিযানে মূল্য তালিকা না প্রদর্শনের জন্য পোল্ট্রি মুরগির দোকানিকে ১০,০০০ টাকা এবং মুদি দোকানিকে ১০,০০০ টাকা জরিমানা করা হয়। পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে (দেওখোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনে) ৩০০ টাকা জরিমানা প্রদান করা হয়, যা আইনে সর্বোচ্চ। এছাড়াও, তিনি স্কুল টাইমে ক্লাসের বাইরে ঘুরাঘুরি করা শিক্ষার্থীদের সতর্ক করেন এবং অভিভাবকদেরও সহযোগিতা চান।
ইউএনও মোঃ শহীদুল ইসলাম সোহাগ বলেন,জনস্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে , যাতে ফুলবাড়ীয়া উপজেলার সার্বিক উন্নয়ন ও জনস্বার্থ সুরক্ষা নিশ্চিত করা যায়।