MBN24 :
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় ‘উপজেলা সমাজসেবা’ কার্যালয়ের আওতাধীন ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানাগুলোর মাঝে সরকারি বরাদ্দের চেক বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ ২০২৬) দুপুরে উপজেলায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) শেখ তাকী তাজওয়ার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মো. কামরুল হাসান মিলন, সংসদ সদস্য (১৫১ ময়মনসিংহ-৬ আসন)। তিনি উপজেলার বিভিন্ন এতিমখানার প্রতিনিধিদের হাতে সরকারি বরাদ্দের চেক তুলে দেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোজাম্মেল হক। এ সময় ফুলবাড়ীয়া উপজেলার ক্যাপিটেশন গ্রান্টপ্রাপ্ত এতিমখানাগুলোর শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য, সাংবাদিকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।