MBN24 : ময়মনসিংহ, ( ০৮ মার্চ, রবিবার ) ২০২৬খ্রি: রবিবার ( ৮ মার্চ) শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মার্চ/২৬ মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ১৪৩ শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ রাশেদুল ইসলাম রাশেদ এবং ১৪৪ শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী। জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শেরপুরের পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম; সিভিল সার্জন ডাঃ মুহাম্মদ শাহীন ; স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক আরিফা সিদ্দিকা; অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ শাকিল আহমেদ; অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান ভূঞা; ৫৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিনিধি ক্যাপ্টেন ইকরাম,জেলা জজ আদালতের বিজ্ঞ পিপি অ্যাডভোকেট মোহাম্মদ আব্দুল মান্নান, শেরপুর জেলার বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।
শুরুতে সংসদ সদস্যদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান সভাপতি।সভায় শেরপুর জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয়। আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ট্রাফিক ব্যবস্থাপনা সুষ্ঠু রাখা, মাদক নির্মূলে সমন্বিত উদ্যোগ জোরদার করা, ভূমি-সংক্রান্ত অপরাধ প্রতিরোধ এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা সমুন্নত রাখতে সংশ্লিষ্ট সকল দপ্তরের সমন্বিত কার্যক্রমের উপর গুরুত্বারোপ করা হয়। এছাড়াও সীমান্তে চোরাচালান, চরপক্ষীমারী ইউনিয়নের পোড়ার দোকান থেকে ব্যাঙের মোড় পর্যন্ত এলাকায় রাতে চুরি-ছিনতাই বিষয়েও আলোচনা হয়। সকলের সার্বিক সহযোগিতায় সাধারণ মানুষের সুন্দর ঈদ যাত্রার আশাবাদ ব্যক্ত করেন আলোচকরা।
#রিজভী/মাসুদ/মনির/মোস্তফা/২০২৬/১৬:০০ ঘটিকা