
MBN24 :
ঢাকা, ৪ ফেব্রুয়ারি ২০২৬ (বুধবার): গতকাল আনুমানিক রাত ৩টা ৩০ মিনিটে বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার আশেকপুর এলাকায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে ১টি বিদেশি রিভলবার, ১টি পিস্তলের ম্যাগাজিন, ৪ রাউন্ড রিভলবারের গোলাবারুদ এবং ১১ রাউন্ড শট গান গোলাবারুদসহ মোহাম্মদ আতিকুর রহমান (৩৫) নামক একজন তালিকাভুক্ত অপরাধীকে গ্রেফতার করা হয়।
জননিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্প অথবা যে কোন আইন-শৃঙ্খলা বাহিনীর নিকট প্রদান করুন।