
MBN24 :
শেরপুরের ঝিনাইগাতীতে নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারিয়েছেন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৫০)।
এদিকে এ ঘটনায় কড়া হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ঘটনার পর বুধবার রাত ১১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
আমিরে জামায়াত নিহত মাওলানা রেজাউল করিমকে ‘শহীদ’ আখ্যা দিয়ে বলেন, যারা খুনের নেশায় মত্ত হয়েছে তাদের দ্রুত পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তিনি আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন নির্বাচন জাতিকে উপহার দেয়, জনগণ এখন তা দেখতে চায়। কোনো ধরনের গড়িমসি জাতি বরদাশত করবে না।