MBN24 : ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুন অর রশীদ গ্রে’প্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
বৃহস্পতিবার (২২ জানুয়ারী) টাঙ্গাইলের মধুপুর এলাকা থেকে তাকে গ্রে’প্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ফুলবাড়ীয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ সাইফুল্লাহ সাইফ।
গত (২৯ মে) ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ হারুন অর রশিদ (ঘোড়া) প্রতীকে ৩৮হাজার ৬২ ভোট পেয়ে বিজয়ী হয়েছিলেন।
এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগ ফুলবাড়ীয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক এর দায়িত্বসহ সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ আইনজীবী হারুন অর রশিদ হারুন।
