ময়মনসিংহে যথাযোগ্য মর্যাদা এবং উৎসাহ উদ্দীপনার সাথে মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন
MYMENSINGH BD NEWS24
16.12.2025

আজ ১৬.১২.২৫ মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন ও পুষ্পস্তবক অর্পণ এবং বিজয় দিবসের প্রেক্ষাপটে মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক আলোচনা সভা এবং শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য ও বীর মুক্তিযোদ্ধাগণের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় বীর মুক্তিযোদ্ধা, শহিদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারের বিভিন্ন স্তরের কর্মকর্তারা ছাড়াও সকল শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।




