নিজস্ব প্রতিবেদক:
‘গণমাধ্যম বিষয়ক ৩ মাস মেয়াদি সার্টিফিকেট কোর্স ২০২৬’-এর ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ আগস্ট ২০২৬) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এ এস এম আমানুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ।
পিআইবির সহযোগী অধ্যাপক মনিরা শরমিনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন অনুষ্ঠানে পিআইবির শিক্ষক ও সার্টিফিকেট কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে গণমাধ্যমের বিভিন্ন দিক, সাংবাদিকতার প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন এবং পেশাগত উন্নয়নে প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়। এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচি সাংবাদিকতা ও গণমাধ্যম সংশ্লিষ্টদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে আয়োজকরা কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান।