নিজস্ব প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাধীন গুরই ইউনিয়নে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনী: অদ্য ০৩ জুন ২০২৬ ইং কিশোরগঞ্জ জেলার নিকলী উপজেলাধীন গুরই ইউনিয়নের গুরই নতুন বাজারে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের সহযোগিতায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বার্ষিক ক্যাম্পেইন ও ভিডিও শো প্রদর্শনী করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র ইউপির সম্মানিত ইউপির সদস্য অন্যান্য সদস্যবৃন্দ, বিভিন্ন দলের রাজনৈতিক ব্যাক্তিবর্গ,শিক্ষক, ইমাম,ডাক্তার,কৃষক,শ্রমিক, ব্যবসায়ীসহ সাধারণ জনগণ। অনুষ্ঠানটি সকল শ্রেণী পেশার মানুষ খুবই আনন্দের সাথে উপভোগ করেন। অনুষ্ঠান শেষে কুইজ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানটি পরিচালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়কর প্রকল্পের উপজেলা কোঅর্ডিনেটর মোঃ ফারুক হোসেন।