MBN24 :
ঢাকা, ২৩ এপ্রিল ২০২৬ (বৃহস্পতিবার): গত ২২ এপ্রিল ২০২৬ তারিখে মালয়েশিয়া সফর শেষে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি দেশে প্রত্যাবর্তন করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী জনাব তারেক রহমান, এমপি, এর প্রতিনিধি হিসেবে সেনাবাহিনী প্রধান মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত The Defence Services Asia (DSA) ও National Security Asia (NATSEC ASIA) 2026 Exhibition এ অংশগ্রহণ করে বিভিন্ন দেশের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, নিরাপত্তা ও যুদ্ধ সরঞ্জামাদি পরিদর্শন করেন। পাশাপাশি, ‘ASEAN Security at the Edge of Emerging Technologies’ এই মূল বিষয়কে আলোকপাত করে আয়োজিত 8th Putrajaya Forum এ অংশগ্রহণ করেন। এছাড়া, তিনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট প্রতিনিধিগনের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়, যৌথ উদ্যোগ গ্রহণ, যৌথ প্রশিক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বিনিময় সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। উল্লেখ্য, সেনাবাহিনী প্রধান গত ১৯ এপ্রিল ২০২৬ তারিখে সরকারি সফরে মালয়েশিয়া গমন করেন।