

MBN24 :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে ভোটগ্রহণ কর্মকর্তাগণের প্রশিক্ষণ কর্মশালা আজ ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোঃ সাইফুর রহমান, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার, ময়মনসিংহ।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ফারাহ শাম্মী,এনডিসি,বিভাগীয় কমিশনার,
ময়মনসিংহ বিভাগ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আতাউল কিবরিয়া, ডিআইজি, বাংলাদেশ পুলিশ, ময়মনসিংহ রেঞ্জ, ময়মনসিংহ।
প্রশিক্ষণে ভোটগ্রহণ কর্মকর্তাদের নির্বাচন সংক্রান্ত আইন, আচরণবিধি, ব্যালট ও ইভিএম ব্যবস্থাপনা, ভোটকেন্দ্র পরিচালনা, নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি মোকাবিলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। বক্তারা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের পেশাদারিত্ব, সততা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।