MBN24 :
ঢাকা, ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার): বাংলাদেশে নিয়োজিত চেক প্রজাতন্ত্রের অনাবাসিক রাষ্ট্রদূত মান্যবর ড. এলিসকা জিগোভা এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল আজ সেনাসদরে সেনাপ্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও চেক প্রজাতন্ত্রের বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেন। মান্যবর রাষ্ট্রদূত প্রতিরক্ষা খাতে সহযোগিতা বৃদ্ধির সম্ভাব্য ক্ষেত্রসমূহ বিশেষত সরকারী পর্যায়ে (G2G) প্রযুক্তি হস্তান্তর (TOT), যৌথ উদ্যোগ (Joint Venture) এবং প্রতিরক্ষা শিল্পের সম্ভাব্য উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতার বিষয় তুলে ধরেন।
Courtesy Call on with Chief of Army Staff by Ambassador of Czech Republic
Dhaka, 28 January 2026 (Wednesday): A delegation led by H.E. Dr. Eliska Zigova, Non-Resident Ambassador of Czech Republic to Bangladesh, paid a courtesy call on with the Chief of Army Staff at Army Headquarters today.
During the meeting, both sides expressed satisfaction over the existing friendly bilateral relations between Bangladesh and Czech Republic. The Ambassador highlighted prospects for enhanced cooperation in the defence sector, particularly through Government-to-Government Technology Transfer (TOT), Joint Venture initiatives, and other potential industrial partnerships.